× Banner
সর্বশেষ
লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

রোহিঙ্গা গণহত্যা হয়েছে তথ্য প্রমানে মেনে নিল আন্তর্জাতিক আদালত

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ তথ্য প্রমাণের ভিত্তিতে  আন্তর্জাতিক আদালত মেনে নিল মায়ানমারের রোহিঙ্গা গণহত্যা হয়েছে। জুরি বেঞ্চ বলেছে, রোহিঙ্গাদের উপর হামলা ও নির্যাতন রুখতে অবিলম্বে ব্যবস্থা নিক মায়ানমার। আন্তর্জাতিক আদালতে এই রায় সাত লক্ষের বেশি দেশছাড়া রোহিঙ্গা যেমন স্বস্তি দিয়েছে, তেমনই তীব্র অস্বস্তিতে পড়েছেন নোবেল জয়ী নেত্রী সুচি।

রায়ে বলা রয়েছে, সংঘর্ষ কবলিত রাখাইন প্রদেশের এলাকার কোনও সাক্ষপ্রমাণ নষ্ট করা যাবে না। রোহিঙ্গাদের নির্বিচারে খুন ও ধর্ষণ হচ্ছে, এই মর্মে আবেদন করেছিল আফ্রিকার দেশ গাম্বিয়া। সেই মামলার রায়ে এই আদেশ দিয়েছে আইসিজে। রায়ে বলা হয়েছে, এখনও রাখাইন প্রদেশে এখন যে রোহিঙ্গারা আছেন, তাদেরকে সুরক্ষা দিতে হবে। রয়টার্স ও বিবিসি জানাচ্ছে এই খবর। যদিও সুচি সরকার রেহিঙ্গাদের গণহত্যার বিষয় মানতে নারাজ। কিন্তু পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৭ লক্ষ ৪০ হাজারের বেশি রোহিঙ্গার দাবি, বর্মী সেনা গণহত্যা ও গণধর্ষণে,জড়িত।

রোহিঙ্গা গণহত্যা’ মামলায় গাম্বিয়া সরকারের অভিযোগ, ২০১৭ সালের অগস্ট মাসে মায়ানমারের রাখাইন প্রদেশের  রোহিঙ্গাদের উপর পূর্বপরিকল্পিত হামলা চালায় সেদেশের সেনা। বর্মী সেনা গণহত্যা ও গণধর্ষণে জড়িত। যদিও মায়ানমার সরকারের দাবি, রোহিঙ্গা সশস্ত্র বাহিনি ‘আরসা’ প্রথমে বর্মী পুলিশ চৌকি ও সেনার উপর হামলা চালিয়েছিল। তাদের রুখতে রাখাইন প্রদেশে সেনা অভিযান চালানো হয়।

তবে ঢাকার অভিযোগ, মায়ানমারের সর্বময় নেত্রী সু কি এই বিষয়ে গড়িমসি করছেন। একাধিক দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির আরও অভিযোগ, নীরব থেকে সু কি তাঁর দেশের সেনার মদতে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর পথ পরিষ্কার করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..