× Banner
সর্বশেষ
আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির

রোহিঙ্গা ক্যাম্পে স্বামী-স্ত্রী ও শ্যালিকার রক্তাক্ত মরদেহ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Bloody-corpse-1.jpg

কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে স্বামী, স্ত্রী ও শ্যালিকার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উখিয়ার বালুর মাঠ ক্যাম্প থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক মো. নাঈমুল হক।

তিনি বলেন, উখিয়ার বালুর মাঠ ক্যাম্প এলাকার একটি ঘর থেকে কুতুপালং মেগা ক্যাম্পের ২/ইস্ট ক্যাম্পের ডি-৭ ব্লকের আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩২), নুরুলের স্ত্রী মরিয়ম বেগম (২৬) ও শ্যালিকা হালিমা খাতুনের (২২) রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, উখিয়ার আশ্রয় শিবিরে একটি হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..