রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের প্রতিনিধির সঙ্গে জরুরি বৈঠক আজ

বিশেষ প্রতিবেদক : বাংলাদেশে বসবাসরত মিয়ানমারের নাগরিকদের দেশটিতে ফিরিয়ে নিতে দৃঢ়ভাবে চাপ দেওয়া হবে।

আজ বুধবার সফররত মিয়ানমারের বিশেষ দূতের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে দেশটিকে সেই বার্তাই দেবে বাংলাদেশ।

রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে দুই দেশের মধ্যে বিশেষ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে মিয়ানমারের বিশেষ দূত এবং পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী কেও তিন গতকাল মঙ্গলবার ঢাকায় আসেন।

মিয়ানমার সরকারের উপদেষ্টা অং সান সু চির পাঠানো এই প্রতিনিধি আজ বুধবার দুপুর দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদআলী ও পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন। এরপর সন্ধ্যা ৬টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককরবেন কেও তিন।এসব বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে নিজেদের অবস্থান জানাবে বাংলাদেশ। সেইসঙ্গে এ সমস্যার স্থায়ী সমাধানের বিষয়েও আলোচনা করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ইউএনবি জানিয়েছে, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় বাংলাদেশ। এরই মধ্যে বিষয়টি আনুষ্ঠানিকভাবে মিয়ানমারকে জানানোও হয়েছে। গত বছরের ২৯ ডিসেম্বর ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বিষয়টি জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।