ক্রীড়া ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোর ফাইনালে সবশেষ পর্তুগালের হয়ে খেলেছিলেন। এরপর ইনজুরিতে ছিলেন লম্বা সময়। ইনজুরি কাটিয়ে রিয়ালের হয়ে খেলেছেন রোনালদো। এবার ডাক পেলেন জাতীয় দলেও। পর্তুগালের হয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে খেলবেন তিনি।
উল্লেখ্য, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে যায় পর্তুগাল। এরপর পরবর্তী ম্যাচের আগেই পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস দলে ডাক দিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোকে। তার সঙ্গে স্কোয়াডে আছেন রিয়াল মাদ্রিদে রোনালদোর সতীর্থ পেপেও।
৭ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে অ্যান্ডোরার বিপক্ষে খেলবে পর্তুগাল। এরপর ১০ অক্টোবর তৃতীয় ম্যাচে খেলবে ফারো আইসল্যান্ডের বিপক্ষে।


