× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী

ডেস্ক

রোনালদো ও জর্জিনার বিয়ে কবে জানা গেল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
রোনালদো ও জর্জিনার বিয়ে কবে জানা গেল

রোনালদো ও জর্জিনার বিয়ে কবে জানা গেল,পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে চলতি বছরের আগস্ট মাসে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তবে বিয়ের আনুষ্ঠানিকতা এখনও বাকি। অবশেষে জানা গেছে, সেটির পরিকল্পনাও সেরে রেখেছেন তারা।

পর্তুগিজ গণমাধ্যমের সূত্রমতে, ২০২৬ সালের গ্রীষ্মে মাদেইরা দ্বীপে ফাঞ্চাল ক্যাথিড্রালে খ্রিষ্টধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করবেন রোনালদো ও জর্জিনা। বিশ্বকাপ শেষে অনুষ্ঠান হবে ফুনচাল ক্যাথেড্রালে। আর অভ্যর্থনা হবে মাদেইরার বিলাসবহুল এক হোটেলে।

ফুটবলের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড় রোনালদো জর্জিনার জন্য যে আংটি কিনেছেন তাতে খরচ করেছেন বিশাল অর্থ। ব্রিটিশ এনগেজমেন্ট রিং বিশেষজ্ঞ লরা টেলর জানিয়েছেন, প্রায় ১৫ লাখ পাউন্ড মূল্যের হীরকখচিত আংটি জর্জিনাকে দেন রোনালদো।

মাদেইরার ফাঞ্চাল ক্যাথিড্রালে অনুষ্ঠিত হবে রোনালদো ও জর্জিনার বিয়ে।

সম্প্রতি ‘পিয়ার্স মর্গান আনসেন্সরড’-এ দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, তিনি খুব একটা রোমান্টিক মানুষ নন। সেই সাক্ষাৎকারে রোনালদো বর্ণনা করা জর্জিনাকে প্রস্তাব করার পুরো ঘটনাও।

জর্জিনার সঙ্গে রোনালদোর পথচলা নয় বছরেরও বেশি সময়। এরই মধ্যে পাঁচ সন্তানের জনক তারা। আগস্টে রোনালদোর বিয়ের প্রস্তাবে রাজি হয়ে জর্জিনা সে সময় বলেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে, সব জীবনেই।’


এ ক্যটাগরির আরো খবর..