× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

রোনালদোকে ছাড়াই বড় জয় রিয়ালের

admin
হালনাগাদ: রবিবার, ৭ মে, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ লা লিগার এবারের মৌসুমে গ্রানাডা পড়েছে অবনমনের খাড়ায়। নিচের সারির এই দলের বিপক্ষে তাই দুর্দান্ত ফর্মে থাকা রোনালদোকে খেলানোর কোনো ঝুঁকি নিতে চাননি রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। রোনালদোকে ছাড়াই অবশ্য রিয়াল পেয়েছে ৪-০ গোলের দাপুটে জয়। জোড়া গোল করেছেন আলভারো মোরাতা ও হামেস রদ্রিগেজ।

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। এবারের মৌসুমে লা লিগার শিরোপাটাও উঠতে পারে রিয়ালের ট্রফি কেসে। সে লক্ষ্যে একটা ধাপ ভালোমতোই পেরিয়ে গেছে রিয়াল। নিচের সারির দল গ্রানাডার বিপক্ষে জিততে কোনো সমস্যাই হয়নি জিদানের শিষ্যদের। দলের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে বিশ্রাম দিলেও ফলে কোনো প্রভাব পড়েনি।

প্রথমার্ধেই চারটি গোল করে দলের জয় নিশ্চিত করে ফেলেছিলেন মোরাতা-রদ্রিগেজরা। ৩ ও ১১ মিনিটের মাথায় দলের পক্ষে প্রথম দুটি গোল করেছিলেন রদ্রিগেজ। আর ৩০ ও ৩৫ মিনিটে আরো দুটি গোল করেছেন মোরাতা। দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের দেখা পায়নি কোনো দলই। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।

লা লিগায় রিয়ালের বাকি আছে আর মাত্র তিনটি ম্যাচ। এই তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জয় ও একটিতে ড্র করলেও শিরোপা জিতবে রিয়াল। কিন্তু একটি ম্যাচে যদি তারা হারের মুখ দেখে, তাহলে কপাল খুলবে বার্সেলোনার। কাতালানরা যদি নিজেদের বাকি দুটি ম্যাচে জয় পায় আর রিয়াল যদি একটি ম্যাচে হেরে যায়, তাহলে ৩৮ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সংখ্যাই হবে সমান। সে ক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শিরোপা জিতে নেবে বার্সেলোনা।


এ ক্যটাগরির আরো খবর..