× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

রোজায় প্রকৃত সংযম না হলে শুধু কষ্টের দরকার নেই

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ এই ইবাদতের মাস রমজানে আমাদের সব ধরনের অপরাধ ও নাফারমানি থেকে ফিরে আসতে হবে। যদি সে অন্যায় আর মিথ্যা কথা না ছাড়তে পারে। শুধু শুধু ক্ষুধার কষ্ট করবে, পিপাসার কষ্ট করবে- তার কোনো প্রয়োজন নেই। বললেন বায়তুল মোকাররম মসজিদের ইমাম মিজানুর রহমান।

তিনি বলেন, সওয়াবের ভরা মৌসুম রমজান। এই রমজান এবার শুরু হয়েছে জুমার দিনে। এমনিতেই জুমার দিনের ফজিলত অন্যান্য দিনের চেয়ে বেশি। সেটা যদি হয় রমজান মাসে  তাহলে তার ফজিলত বেড়ে যায় কয়েকগুণ।

মুসলিম উম্মাহ মনে করেন, মানুষের কাছে রমজানটা আলাদা গুরুত্ব বহন করে।এবারের রোজাটা যেন মানুষ আরও বেশি মনের মধ্যে ধারণ করতে পারছে।

বায়তুল মোকাররম মসজিদের ইমাম মিজানুর রহমান বলছেন, যেকোনো ফরজ বন্দেগি যদি এই রমজান মাসে কেউ করেন, তবে আল্লাহ ৭০ গুণ তার সওয়াব বাড়িয়ে দেন। একটা ফরজ আদায় করলে আল্লাহ ৭০টি ফরজ আদায়ের সওয়াব দেন। ‘সেই হিসেবে আজকে একে তো জুম্মাহ, আবার রমজান; জুম্মাহ দিয়েই আমরা রমজান শুরু করছি। সেহেতু মুসলিমদের জন্য আরও গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, সবচেয়ে বড় কথা এই বরকত ও ফজিলতের যে সুযোগ আল্লাহ দিয়েছেন, তা কাজে লাগানো।

হাদিস শরিফে আছে, রমজান মাসে যে ব্যক্তি পূর্ণ ইমানের সঙ্গে তারাবি ও তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ তার পেছনের সব গুণাহ মাফ করে দেবেন। রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত, দান, সদকা-খয়রাত ও রোজাদারকে ইফতার করানোর উপর গুরুত্বারোপ করেছেন হযরত মোহাম্মদ সাল্লেলাহু আলাইহি ওয়াসাল্লাম।


এ ক্যটাগরির আরো খবর..