× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ডেস্ক

রোববারের মধ্যে ৩০০ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করবে আওয়ামী লীগ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
ঢাকা শহরে সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত চার বিভাগে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এতে নতুন মুখ আসার পাশাপাশি বর্তমান কিছু সংসদ সদস্য বাদ পড়েছেন। আগামী রোববারের (২৬ নভেম্বর) মধ্যে ৩০০ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷

আজ শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক।

তিনি বলেন, রোববারের মধ্যে তিন শ’ আসনের প্রার্থী ঘোষণা করা হবে। নতুন মুখও এসেছে, কিছু বাদও পড়েছে। তবে বিজয়ী হতে পারেন—এমন প্রার্থীদের বাদ দেওয়া হয়নি। যাদের বাদ দেওয়া হয়েছে (মনোনয়ন পাননি) তারা বিজয়ী হতে পারবেন না। এরমধ্যে অনেকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন। এরফলে নতুন করে তাদের প্রার্থী করা হয়নি।

বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি এখন অর্থনীতিকে ধ্বংস করার পথ বেছে নিয়েছে। এসব করে নির্বাচন ভন্ডুল করা যাবে না। জনগণ নির্বাচনমুখী হয়েছে এটি সরকারের সাফল্য। তারা (বিএনপি নেতারা) জোটগতভাবে নির্বাচনে অংশ না নিলেও দলের ভেতর থেকে অনেকে অংশ নিতে পারেন।

সাকিব আল হাসানের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সাকিব এখন থেকে রাজনীতি করবেন। এমনটি দলকে বলা হয়েছে। তার মনোনয়ন নেওয়ার অধিকার রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিবেশী দেশে তারকাদের মনোনয়ন দেওয়ার রেওয়াজ আছে। সাকিবের রাজনীতি করার চিন্তা-ভাবনা আছে। জনগণের সেবা করবে। তা


এ ক্যটাগরির আরো খবর..