× Banner
সর্বশেষ
পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী

পিআইডি

রেল সংযোগ উন্নয়নে সরকারের সাথে জাইকা​র ঋণচুক্তি স্বাক্ষর

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ জুন, ২০২৫
জাইকা​র ঋণচুক্তি স্বাক্ষর

জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণে বাংলাদেশ সরকারের সাথে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি-২ সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।​

 চুক্তির আওতায় জাপানি ওডিএ সহায়তায় প্রায় ৭ হাজার ৬৯৪ কোটি টাকা ঋণ দিবে জাইকা। জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের সিদ্দিকী এ চুক্তিতে স্বাক্ষর করেন। ​

জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ১৬২ কিলোমিটার দীর্ঘ এ রেললাইন নির্মাণের মাধ্যমে ঢাকা ও পশ্চিমাঞ্চলের মধ্যে রেল সংযোগ ও পরিবহন সক্ষমতা বৃদ্ধি পাবে। রেললাইনটি নির্মিত হলে, এটি যমুনা রেলসেতুর পূর্ণ সুবিধা কাজে লাগাতে সহায়তা করবে।​

ইচিগুচি তোমোহিদে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের পথে জাইকার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং জনাব মোঃ শাহরিয়ার কাদের সিদ্দিকী জাপানের জনগণকে বাংলাদেশের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান।


এ ক্যটাগরির আরো খবর..