× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট

ছাতক রেলওয়ের দুর্নীতি তদন্ত করেছেন দুই সদস্যের টিম

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮

ছাতক সংবাদদাতাঃ ছাতক রেলওয়ের বিভিন্ন দুর্নীতির তদন্ত করা হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে তদন্ত করেছেন দুই সদস্যের গঠিত তদন্ত টিম।

ছাতক রেলওয়ের দুর্নীতি, অনিয়ম, লুটপাট ও কর্মকর্তা-কর্মচারীর মধ্যে অফিস কক্ষে হাতাহাতির ঘটনা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে এবং রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের অভিযোগের ভিত্তিতে এসব বিষয়ে গত বৃহস্পতিবার তদন্ত করেছেন বাংলাদেশ রেলওয়ের পুর্বাঞ্চলীয় জোন চট্টগ্রামের প্রকৌশলী (ব্রীজ) শেখ নাইমুল হক ও ঢাকার ডিপিও মোহাম্মদ উল্লাহ।

রেলওয়ের অধীনে কংক্রীট স্লিপার কারখানায় এ তদন্ত সম্পন্ন হয়েছে। এসময় তদন্তকারী কর্মকর্তাদেরকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্নীতির চিত্র প্রত্যক্ষ করতে শ্রমিক-কর্মচারীরা অনুরোধ করেন।

তদন্তকারী কর্মকর্তারা এ বিষয়ে কোন কর্ণপাত করেননি। কমকর্তা, শ্রমিক-কর্মচারীদের একসাথে ডেকে জিজ্ঞাসাবাদ করায় এখানে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কমিটির তদন্ত কার্যক্রমে অ-সন্তোষ প্রকাশ করেছেন রেলওয়ের একাধিক শ্রমিক-কর্মচারী।

এ ব্যাপারে ছাতক কংক্রীট স্লিপার প্লান্টের (সিএসপি) উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য) ফারুক হোসেন তদন্তের সত্যতা নিশ্চিত করে জানান, রিপোর্ট প্রকাশের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..