× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্ধন রেলে করোনা ভাইরাস রোধে যাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা শুরু

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ করোনা ভাইরাস প্রতিরোধে বেনাপোল রেলওয়ে চেকপোস্ট ইমিগ্রেশনে দিয়ে বন্ধন রেলে দুই দেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের আজ থেকে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
আগে শুধু এপথে চেকপোস্ট ইমিগ্রেশন ও ভারতীয় ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হতো। এতে রেলপথে যাতায়াতকারী যাত্রীদের মাধ্যমে ভাইরাসটি সংক্রমণ ঝুকিতে ছিল। বিষয়টি নিয়ে দি নিউজে প্রকাশিত হলে নড়ে চড়ে বসে স্বাস্থ্য কর্মীরা। বেননাপোল রেল ষ্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, এখন থেকে দেশে করোনা ভাইরাসের শঙ্কা না কাটা পর্যন্ত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা চলমান থাকবে। বেনাপোল রেলওয়ে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহাসিন জানান, ৪৯ জন যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এরা সবাই সুস্থ্য ছিলেন।
স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার  রফিকুল ইসলাম বলেন, এর আগে শুধু ইমিগ্রেশন যাত্রী ও ভারতীয় ট্রাক চালককে স্বাস্থ্য পরীক্ষা করা হতো। এখন বন্ধন রেলের যাত্রীদের পরীক্ষার মাধ্যমে বন্দরের যাত্রী প্রবেশের সব চেকপোষ্ট স্বাস্থ্য পরীক্ষার আওতায় এলো। বন্ধন রেলের যাত্রী কবীর জানান, দেরিতে হলেও রেলপথে খুলনা-কলকাতার মধ্যে যাায়াতকারী দেশ,বিদেশি যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হওয়ায় তাদের মধ্যে  স্বস্তি ফিরেছে। বন্ধন রেলের কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী বলেন, ভারত অংশে অনেক আগে থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশে দেরীতে হলেও চিকিৎসা কার্যক্রম চালু করায় তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য,  ভ্রমন, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে বেনাপোল ইমিগ্রেশন ও রেলওয়ে ইমিগ্রেশন দিয়ে গড়ে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করে থাকে। এসব যাত্রীদের মধ্যে ১২ শতাংশ রয়েছে বিদেশি যাত্রী। তাই এ সীমান্তে ভাইরাসটি সংক্রমণের ঝুকি বেশি রয়েছে। প্রতিদিন দুই শিফটে বিভিন্ন চেকপোষ্টে ৮ জন করে ১৬ জন স্বাস্থ্য পরীক্ষার কাজ করছেন। হ্যান্ড থার্মাল দিয়ে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার কাজ করা হচ্ছে। গত ১৫ জানুয়ারি চীনে প্রথম এই করোনা ভাইরাসটি দেখা দেয়। বর্তমানে ২৫ টি দেশে এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় ১১শ জনের কাছাকাছি। বাংলাদেশ ও রয়েছে ঝুকির মধ্যে।


এ ক্যটাগরির আরো খবর..