× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

পিআইডি

রেলের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান রেল কর্তৃপক্ষের

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
রেলের ক্ষতিসাধন থেকে

        বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণাধীন রেলপথরেল ইঞ্চিনকোচওয়াগনসহ যাবতীয় সম্পদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মালিকানাধীন। রেল একটি জাতীয় সম্পদ। এর সুষ্ঠু পরিচালনারক্ষণাবেক্ষণ ও সদ্ব্যাবহার নিশ্চিত করা রেলপথ মন্ত্রণালয়বাংলাদেশ রেলওয়ে ও দেশের সকল নাগরিকের দায়িত্ব।

        সম্প্রতি ট্রেনে পাথর নিক্ষেপঅযৌক্তিকভাবে রেললাইন অবরোধ ও রেললাইনের ইচ্ছাকৃত ক্ষতিসাধনের মতো কিছু অনাকাক্সিক্ষত ঘটনা ঘটছে। এতে যাত্রী সাধারণের ভোগান্তির পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই সাথে সুষ্ঠুভাবে ট্রেন পারিচালনা করতে না পারায় রেলওয়ের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। যেহেতু রেল রাষ্ট্রীয় মালিকানাধীন একটি জাতীয় সম্পদসেহেতু রেলের এই ক্ষতি ও লোকসান জাতীয় সম্পদ তথা সাধারণ জনগণের লোকসান। এই ক্ষয়ক্ষতি ও লোকসান প্রতিরোধ করা দেশের সকল নাগরিকের দায়িত্ব। নৈতিক এই দায়িত্ব পালনে আরো যত্নশীল হওয়ার জন্য রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

        যাত্রী সাধারণকে মানসম্মত সেবা প্রদানে বাংলাদেশ রেলওয়ে প্রতিশ্রুতিবদ্ধ। মানসম্মত যাত্রীসেবা নিশ্চিতে সকল নাগরিকের সহযোগিতা একান্ত কাম্য। যেকোনো রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন বা এর চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ। রাজনৈতিকসামাজিক কিংবা অন্য যেকোনো কর্মসূচির নামে বে-আইনি পন্থায় রেলের ক্ষতিসাধনের চেষ্টা করলে প্রচলিত আইনের আওতায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে।

#


এ ক্যটাগরির আরো খবর..