× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

রেলের উন্নয়নকে ত্বরান্বিত করেছে সরকার -রেলমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
রেলের উন্নয়ন

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রেলের উন্নয়নকে ত্বরান্বিত করেছে সরকার : রেলমন্ত্রী
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ২০১১ সালে বর্তমান সরকার রেলওয়েকে আলাদা মন্ত্রণালয় রুপান্তর করে রেলের উন্নয়নকে ত্বরান্বিত করেছে। রেল এখন ঘুরে দাঁড়িয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের উঁচু ও বর্ধিত প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এ কথা বলেন।
নূরুল ইসলাম সুজন বলেন, বিএনপি-জামায়াত জোট যখন ক্ষমতায় এসেছিল, তখন রেলওয়ের ১২ হাজার কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করে। রেলওয়েকে ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছিল। আর এখন সরকার রেলওয়ের উন্নয়ন করছে।
রেলমন্ত্রী বলেন, প্রতি জেলাকে রেলওয়ের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। আগামীতে পঞ্চগড় থেকে রেলের মাধ্যমে ভারতের শিলিগুড়ি পর্যন্ত যাওয়া যাবে।
সরকার এখন রেলওয়ের বেহাত হয়ে যাওয়া সম্পদ উদ্ধার করছে। রেলওয়ের কোনো জায়গা বেহাত হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।
অনুষ্ঠানে রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদার, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা এ্যাপোলোসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।


এ ক্যটাগরির আরো খবর..