× Banner
সর্বশেষ
উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর মহেশপুরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, ককটেল বিস্ফোরন

রূপগঞ্জ রাধাগোবিন্দ মন্দির দখলের অপচেস্টা ও সন্ত্রাসী র্কমকান্ডের প্রতিবাদে ইস্কনের সাংবাদিক সম্মেলন

admin
হালনাগাদ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) পরিচালিত রূপগঞ্জ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির সার্থান্বেষী মহল দ্বারা দখলের অপচেস্টা ও মন্দিরে সন্ত্রাসী কর্মকান্ডের পতিবাদে ৪ সেপ্টেম্বর, রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের কন্ফারেন্স হলে সাংবাদিক সন্মেলন করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন)। সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশের ডি আই জি শ্রী সত্যরঞ্জন বাড়ৈ এর সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন সাঃ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, ফুড ফর লাইফ এর সভাপতি রূপানুগ গৌরদাস ব্রহ্মচারী,রূপগঞ্জ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ হংস কৃষ্ণ দাস ব্রহ্মচারী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামানিক, রাধাগোবিন্দ দাসসহ ইসকন ঢাকা, নারায়নগঞ্জ ও রূপগঞ্জ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের ভক্তবৃন্দ। উক্ত সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি শ্রী সত্যরঞ্জন বাড়ৈ,তার বক্তব্যটি হুবুহু তুলেধরা হলো……

সুপ্রিয়,সত্যান্বেষী সাংবাদকি বন্ধুগণ
আজ আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে সমবেত হয়েছি। গত এক বছর যাবৎ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) পরিচালিত রূপগঞ্জ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের জায়গা অবৈধভাবে দখলের নিমিত্তে একটি সার্থান্বেষী মহল বিভিন্নভাবে মন্দির কার্যক্রমে বিঘœসৃষ্টিসহ মন্দিরের ভক্তবৃন্দের প্রাণনাশের হুমকি প্রদান করছে।

উল্লেখ্য যে, স্থানীয় সম্মানিত রস রাজ রায় এর পুত্র সুকুমার রায় ও দৌহিত্র সুনিল রায় এবং ভিংরাব গ্রামের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির আমন্ত্রণে গত ২০০০ইং সালে নারায়ণগঞ্জ ইস্কনের ভক্তবৃন্দ সেখানে গিয়ে ডোবা আরখানা-খন্দে পরিপূর্ণ একটি খোলা প্রান্তরে কেবলমাত্র ভাঙ্গা ছোট্টএকটি দো চালা টিনের ঘর আর কালের সাক্ষী স্বরূপ একটি বটগাছ অবলোকন করে । শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ভিংরাব হরিসঙ্গ কমিটি ২০০৪ সালে মৌখিকভাবে ইস্কনকে এই বিশাল ফাঁকা জায়গাটি ভগবানের সেবাকার্য পরিচালনার নিমিত্তে প্রদান করে । পরবর্তীতে ২০০৯ সালে আইনগত ভাবে সেবায়েত নিয়োগের চুক্তিনামা রেজিষ্ট্রেশন করাহয় । তারপর সেই ফাঁকা জায়গায় ইস্কন ভগবানের সেবাকার্য পরিচালনার সুবিধার্থে প্রায় ৪ কোটি টাকা ব্যয় করে মন্দির, নাটমন্দির, ভক্ত নিবাস, রান্নাঘর, নিজস্ব বিদ্যুৎ ও জলেরব্যবস্থা, তিন দিকে সীমানা প্রাচীর ও ফটক নির্মাণসহ মহাসমারহে ভগবানের সেবা-পুজাসহ বিভিন্ন অনুষ্ঠানাদি উদ্যাপন করে আসছে এবং ইত্যবসরে গ্রামের সাধারণ জনগণকে যথাযথ ভাবে ধর্মচর্চার শিক্ষা প্রদান করছে ।

কিন্তু পরিতাপের বিষয় মন্দিরের এই বিশাল দেবোত্তর সম্পত্তি দেখে সর্বগ্রাসী ভূমিদস্যু ও প্রভাবশালীদের নেতৃত্বে কতিপয় দুষ্কৃতকারী গত এক বছর যাবৎ দেবোপসনার এই জায়গাটি গ্রাস করার পায়তারা করছে । তারা মন্দিরের নিয়মিত সেবাকার্যে বিঘ্ন সৃষ্টির বিভিন্ন অপকৌশল অবলম্বনসহ মন্দিরের ভক্তদের প্রাণনাশের হুমকি এবং বিভিন্ন ভয় ভীতি প্রদান করে আসছে এবং এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে । মন্দিরের বিভিন্ন মহোৎসবের অনুষ্ঠানে তারা বিভিন্ন ভাবে বাধা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে যা স্থানীয় প্রশাসন যথাযথ ভাবে অবগত আছেন । স্থানীয় প্রশাসন বিষয়টি আপোষ মীমাংসার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালায় বর্তমান উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন ভাবে সকল মহলকে ঐক্যবদ্ধ ভাবে ধর্মীয় কার্যক্রম পরিচালনারজন্য উদ্যোগগ্রহণকরেন, সর্বোপরি রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসি আলম নীলা-কে আহ্বায়ক করে পাচঁ সদস্য বিশিষ্ট জন্মাষ্টমী উৎসব উদ্যাপন কমিটি গঠন করাহয় । কিন্তু দুঃখের বিষয় উক্ত কমিটির দুই সদস্য প্রাণ কুমার ও গোপাল অধিকারীর নেতৃত্বে ২৩-০৮-২০১৬ইং তারিখে ২০/৩০ জন ব্যক্তি সংগঠিত হয়ে মন্দিরের সাইনবোর্ড, বিলবোর্ড, নামফলক ইত্যাদি ভাংচুর করে ভাঙ্গা অংশ বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ঈসমাইল সাহেবের নেতৃত্বে রূপগঞ্জ থানাপুলিশ উহা পুনরুদ্ধার করেন।

আমরা দেবোত্তর সম্পত্তি জবর দখলের এই অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সিলেট মন্দিরের উদ্ভুত সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করছি।


এ ক্যটাগরির আরো খবর..