× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

পিআইডি

রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাজীপাড়ারুপসী, বানিয়াদিলক্ষ্যা ও যাত্রাবাড়ী এলাকার দুটি চুনা কারখানার স্থাপনা এক্সক্যাভেটর ব্যবহার করে সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়। উত্তর রুপসী ও বানিয়াদী এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী তিনটি চুনা কারখানার সংযোগ বিছিন্নসহ তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া, ২৪টি আবাসিক স্থাপনার সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয় এবং একজন গ্রাহককে জরিমানা করা হয়।

এ অভিযানে অবৈধভাবে স্থাপিত বিপুল পরিমাণ পাইপ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। উত্তর রুপসী এলাকার একটি চুনা কারখানার এক ইঞ্চি ডায়ার সার্ভিস লাইন বিচ্ছিন্ন করা হয় এবং ৫০ ফুট পাইপ উচ্ছেদ করা হয়।

কাজীপাড়ারুপগঞ্জে অবৈধভাবে স্থাপিত এক ইঞ্চি ডায়ার বিতরণ লাইন বিচ্ছিন্নের মাধ্যমে ৪০০ মিটার এলাকাজুড়ে থাকা ২০টি বাড়ির ৩০টি চুলার গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। সেখান থেকে ৫০ ফুট ১ ইঞ্চি ডায়ার পাইপ এবং ১০০ ফুট হোস পাইপ উচ্ছেদ করা হয়।

অপর একটি অভিযানে বানিয়াদিলক্ষ্যা ও যাত্রাবাড়ী এলাকায় তিন ও চার ইঞ্চি ডায়ার বিতরণ লাইন বিচ্ছিন্ন করে চারটি বাড়ির আটটি চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..