× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

রূপগঞ্জে পূজামণ্ডপে দুই গ্রুপের সংঘর্ষ ফাঁকা গুলি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ জেলার রূপগঞ্জের নাওড়া পূর্বপাড়া পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে গতকাল রাতে স্থানীয় সংসদ সদস্যর উপস্থিতিতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে এলাকায় আতঙ্কের সৃষ্টি করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাওড়া এলাকায় চারটি স্পটে দুর্গাপূজার আয়োজন করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। রাত ১০টায় নাওড়া পূর্বপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করতে যান স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)সহ দলীয় কর্মী-সমর্থকেরা। এ সময় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলামও ওই পূজামণ্ডপ পরিদর্শন উপলক্ষে পূজামণ্ডপের গেটে যান। এ সময় প্রতিপক্ষ ইউপি সদস্য মোশারফ হোসেন ও তার লোকজন চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিককে পূজামণ্ডপে প্রবেশ করতে বাধা প্রদান করেন। এ নিয়ে মোশারফ হোসেনসহ তার লোকজনের সাথে চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের লোকজনের বাগি¦তণ্ডা হয়। বাগি¦তণ্ডার একপর্যায়ে মোশারফ হোসেনসহ তার লোকজন চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় রফিকুল ইসলাম রফিকের লোকজনও পাল্টা হামলা চালায়। এতে উভয় পক্ষ ধারাল অস্ত্রসহ বিভিন্ন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষ চলাকালীন বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়। এ অবস্থায় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) উভয় পক্ষের সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। পরে ব্যর্থ হলে স্থানীয় লোকজন সংসদ সদস্যকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন এবং সংসদ সদস্য তার নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে বিপুল পুলিশ সদস্য ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় বিভিন্ন কিনিকে ভর্তি করা হয়েছে।

এ দিকে চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক অভিযোগ করে বলেন, শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন মোশাসহ তার লোকজন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তিনি সন্ত্রাসী মোশারফ হোসেন মোশাসহ হামলাকারীদের গ্রেফতার দাবি করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।


এ ক্যটাগরির আরো খবর..