কৃষ্ণসাগরে অবস্থিত রুশ নৌবহরে ড্রোন হামলার ঘটনায় ক্ষুব্ধ রাশিয়া

কৃষ্ণসাগরে অবস্থিত রুশ নৌবহরে ড্রোন হামলার ঘটনায় ক্ষুব্ধ রাশিয়া

কৃষ্ণসাগরে অবস্থিত রুশ নৌবহরে ড্রোন হামলার ঘটনায় ক্ষুব্ধ রাশিয়া খাদ্যশস্য রপ্তানির চুক্তি স্থগিত করেছে।

ক্রিমিয়া উপত্যকার সেভাস্তোপোল বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির করিডোরের নিরাপত্তা নিশ্চিত করার কাজে রাশিয়া কৃষ্ণসাগর ওই নৌবহর মোতায়েন করেছিল।

সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোঝাইয়েভ বলেছেন, শনিবার ভোর সাড়ে ৪টা থেকে কয়েক ঘণ্টা ধরে সেভাস্তোপোলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোন হামলা প্রতিহত করেছে।

তিনি বলেন, যতগুলো ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল, তার সব ভূপাতিত করা হয়েছে এবং কোনো বেসামরিক স্থাপনার ক্ষতি হয়নি। হামলায় কেউ হতাহতও হয়নি বলে রাজভোঝাইয়েভ দাবি করেন।

পৃথক এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ কারণে তারা আর ইউক্রেনের খাদ্যশস্যবাহী কোনো জাহাজকে নিরাপত্তা দিতে পারবে না। ফলে শস্য রপ্তানি চুক্তি স্থগিত করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলের ওচাকিভ শহরের মোতায়েন ব্রিটিশ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ওই ড্রোন হামলা চালানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।