× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

রুনি অঁরির রেকর্ড ভাঙলেন

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ওয়েইন রুনি দশ বছর পর রোববার অ্যানফিল্ডে গোল পেয়েছেন। তার ওই গোলেই ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ১-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

দলকে জেতানোর পাশাপাশি ওই একটি গোল রুনিকে পৌঁছে দিয়েছে অনন্য এক উচ্চতায়। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রুনি গোলসংখ্যা এখন ১৭৬টি, যা কোনো নির্দিষ্ট ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড।

রুনি ভেঙে দিয়েছেন আর্সেনাল কিংবদন্তি থিয়েরি অঁরির ১৭৫ গোলের আগের রেকর্ডটি। ১৪৮ গোল নিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে আছেন নিউক্যাসল কিংবদন্তি অ্যালান শিয়ারার।

প্রিমিয়ার লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও অ্যালান শিয়ারারের দখলেই (২৬০)। তার পরেই আছেন  রুনি (১৯১)। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৭৬ আর এভারটনের জার্সিতে ১৫ গোল করেছেন এই ইংলিশ স্ট্রাইকার।


এ ক্যটাগরির আরো খবর..