× Banner
সর্বশেষ
শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

রিয়ালের নতুন কোচ জিদান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক : সোমবার রাফায়েল বেনিতেজের সঙ্গে জরুরি সভা ডাকে রিয়াল মাদ্রিদের উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষ। এর একটু পরেই স্প্যানিশ বিভিন্ন পত্রিকায় শিরোনাম হতে থাকে রাফায়েল বেনিতেজকে বরখাস্ত করা হয়েছে। তার পরিবর্তে রিয়ালের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানকে। পরে বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে ঘোষণাও দিয়েছে রিয়াল।

গেল বছরের জুনে কার্লো আনচেলোত্তির স্থলাভিষিক্ত হন রাফায়েল বেনিতেজ। কিন্তু নভেম্বরের ২১ তারিখ মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৪-০ গোলে হারার পর তার কোচের আসন অনেকটাই নড়বড়ে হয়ে যায়। এরপর নিষিদ্ধ খেলোয়াড়কে মাঠে নামিয়ে স্প্যানিশ কোপা ডেল রে থেকে রিয়ালের বিদায় নেওয়ার বিষয়টি বেনিতেজকে আরো ব্যাকফুটে ফেলে দেয়।

সবশেষ ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে না পারায় রিয়াল সমর্থক ও কর্তাগণ নাখোশ হন বেনিতেজের ওপর। আর সে কারণেই তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিল রিয়াল কর্তৃপক্ষ। সেই সঙ্গে ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানকে নতুন কোচের দায়িত্ব দেওয়া হলো।


এ ক্যটাগরির আরো খবর..