× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ

রিয়াজ মা হারালেন

admin
হালনাগাদ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন প্রতিবেদক: চিত্রনায়ক রিয়াজ মা হারালেন। গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রিয়াজের মা আরজুমান আরা রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৮২ বছর।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন রিয়াজের মা। কয়েক দিন আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন তিনি। তারপরই হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এ প্রসঙ্গে রিয়াজ জানান, আজ রোববার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার যশোরের পারিবারিক কবরস্থানে তার মাকে সমাহিত করা হবে। তার মায়ের আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াজ।

জাইনুদ্দিন আহমেদ সিদ্দিক ও আরজুমান আরা বেগমের ছয় সন্তানের মধ্যে রিয়াজ কনিষ্ঠ সন্তান।


এ ক্যটাগরির আরো খবর..