× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

রিসা হত্যার আসামী ওবায়দুল গ্রেপ্তার

admin
হালনাগাদ: বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

নীলফামারী প্রতিনিধি: সুরাইয়া আক্তার রিসা হত্যায় একমাত্র আসামি বখাটে ওবায়দুল হককে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। রিসা রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

বুধবার সকাল ৮টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় বাজার থেকে রাজধানীর রমনা জোনের এডিসি আজিমুল হকের নেতৃত্বে র‌্যাব-পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ডোমার থানার অফিসার ইনচার্জ আহমেদ রাজিউর রহমান রাজু গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে ওবায়দুলের বোন ও ভগ্নিপতিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে আটক করে পুলিশ। উপজেলার মিরাটঙ্গী গ্রামের বাড়ি থেকে সোমবার রাতে বীরগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় ঢাকার রমনা থানা-পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করে। আটকরা হলেন ওবায়দুলের বোন খাদিজা বেগম (৩৬) ও ভগ্নিপতি খাদেমুল ইসলাম (৪৬)।

গত ২৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে স্কুলের সামনে ফুটওভারব্রিজে রক্তাক্ত অবস্থায় রিসাকে পাওয়া যায়। স্কুলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পেটের বাঁ পাশে ছুরির আঘাতে নাড়ি বের হয়ে যায় তার। ঘটনার পরদিন রিসার মা বাদী হয়ে ওবায়দুলকে একমাত্র আসামি করে রমনা থানায় মামলা দায়ের করেন।

গত ২৮ আগস্ট সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিসার মৃত্যু হয়।

মামলায় অভিযোগ করা হয়, ছয় মাস আগে মায়ের (তানিয়া হোসেন) সঙ্গে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে বৈশাখী টেইলার্সে যায় রিসা। সেখানে একটি ড্রেস সেলাই করতে দেয়। দোকানের রিসিটে বাসার ঠিকানা ও মোবাইল ফোন নম্বর দেওয়া হয়। রিসিট থেকে মোবাইল ফোন নম্বর নিয়ে ওবায়দুল ফোনে রিসাকে বিরক্ত করত। স্কুলে যাতায়াত করার সময় রিসাকে উত্ত্যক্ত করত।

সুরাইয়া আক্তার রিসার বাবার নাম রমজান আলী। তিনি পেশায় একজন ব্যবসায়ী। পুরান ঢাকায় সিদ্দিক বাজারে ১০৪ নম্বর বাড়িতে তারা থাকেন।


এ ক্যটাগরির আরো খবর..