× Banner
সর্বশেষ
জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

ডেস্ক

দুই গোলে এগিয়ে গিয়ে জয় : রিয়ালের চেয়ে আরও এগিয়ে বার্সেলোনা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
লা লিগায় জয়ের ধারা অব্যাহত রাখল বার্সেলোনা

প্রথমার্ধে বেশ কিছু সুযোগ নষ্টের পরও শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রেখেছিল বার্সেলোনা। আর দ্বিতীয়ার্ধে রাফিনিয়ার জোড়া গোলে সহজ জয়ই পেয়েছে হানসি ফ্লিকের দল।

ক্যাম্প ন্যুতে শনিবার রাতে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের দুই গোলই আসে দ্বিতীয়ার্ধে। ৭০ মিনিটে প্রথম গোল করেন রাফিনিয়া। আর ৮৬ মিনিটে তার দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয় কাতালানদের।

প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি বার্সেলোনা। ২৩ মিনিটে ফেরান তোরেসের একটি গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়।

৪০ মিনিটে লামিন ইয়ামালের ক্রস থেকে পাওয়া সুযোগেও গোল করতে ব্যর্থ হন তোরেস। দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেছিলেন এরিক গার্সিয়াও, সেটিও লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করতে ব্যার্থ হন ইয়ামাল।

দ্বিতীয়ার্ধের শুরুতে মার্কাস রাশফোর্ডের নেওয়া ফ্রি-কিক ওসাসুনার গোলকিপার সার্জিও হেরেরা ঠেকিয়ে দেন।

অবশেষে ৭০ মিনিটে মাঝমাঠ থেকে পেদ্রির দুর্দান্ত দৌড় ও নিখুঁত পাসে সুযোগ পেয়ে নিচু করে নেওয়া শটে গোল করেন রাফিনিয়া। গোল হজমের পর কিছুটা সামনে উঠে আসে ওসাসুনা। তাতে আরও সুযোগ পায় বার্সেলোনা।

৮৬ মিনিটে জুল কুন্দের ক্রস প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে রাফিনিয়ার সামনে এলে সহজ সুযোগ কাজে লাগান তিনি।

দুই গোলে এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করে বার্সেলোনা। এই জয়ের ফলে লিগে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল কাতালানরা।

১৭ ম্যাচে ৪৩ নিয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে ওসাসুনা।

=


এ ক্যটাগরির আরো খবর..