× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

অবিলম্বে পূর্বের ধার্যকৃত জামানতে রিক্রুটিং লাইসেন্স প্রদানের দাবী জানিয়েছে বিআর‌এএফ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
রিক্রুটিং লাইসেন্স প্রদানের দাবী

কয়েক বছর পূর্বে  রিক্রুটিং এজেন্সির জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করেও সরকার ও প্রশাসনের অজানা কারণে লাইসেন্স না পেয়ে অফিস খরচ মেটাতে পূঁজি হারিয়ে আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্থ হচ্ছে আবেদনকারীরা। অবিলম্বে আবেদনকৃত রিক্রুটিং লাইসেন্স সমূহের পূর্বের ধার্যকৃত জামানত নিয়ে লাইসেন্স প্রদানের দাবী জানিয়েছে বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআর‌এ এফ)।

১৬ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পল্টনস্থ বক্স কালভার্ট রোডে ওয়েস্টন রেস্টুরেন্ট এ বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এ দাবী জানান।

সংগঠনের সভাপতি আলহাজ্ব মুহাঃ নুরুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে বিভিন্ন নেতৃবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন।

আলহাজ্ব নুরুল ইসলাম উজ্জ্বল বলেন, কয়েক বছর পূর্বে লাইসেন্সের জন্য আবেদন করে আমরা লাইসেন্স পাইনি। বিগত সরকার ও প্রশাসন অজানা কারণে আমাদেরকে লাইসেন্সগুলো অনুমোদন না দিয়ে বৈষম্যের মধ্যে ফেলেছে এবং আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্থ করেছে।রিক্রুটিং লাইসেন্স প্রদানের দাবী

নেতৃবৃন্দ বলেন, আমরা দীর্ঘদিন পূর্ব হইতে লাইসেন্স পাওয়ার দাবিতে আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন করে আসছি। মন্ত্রণালয় আমাদের লাইসেন্স সমূহ অনুমোদন না দেওয়ায় আমরা অফিস ভাড়া, স্টাফদের বেতন দিয়ে অনেকেই ৪০/৫০ লক্ষ টাকা খরচ করে পুঁজি হারানোর পথে। এখন আবার মন্ত্রণালয় বলছে ৫০/৬০ লক্ষ টাকা জামানত দিতে হবে, বিসিএসের মতো পরীক্ষা নিচ্ছেন।

তিনি আরও বলেন, আমাদের দাবি আবেদন করাকালীন নির্ধারিত জামানত নিয়ে লাইসেন্স দেওয়ার দাবি করছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, সিনিয়র সচিব, বিএমইটির মহাপরিচালক সহ সকলের নিকট আবেদন মানবিক কারণে রিক্রুটিং লাইসেন্স সমূহের লাইসেন্স প্রদান করতে হবে।

ন্যায়সঙ্গত, আইনগতভাবে অবিলম্বে রিক্রুটিং লাইসেন্স সমূহের লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত, জামানত ন্যায্যভাবে নির্ধারিত না হলে ব্যবসায়ীগণ রাজপথে আন্দোলন সহ প্রয়োজনে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরামের নেতৃবৃন্দ, সদস্যগণ বক্তব্য রাখেন এবং বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রিক্রুটিং লাইসেন্স আচরণ বিধিমালা-২০২৫ এ রিক্রুটিং লাইসেন্স নবায়নে আরোপিত শর্তের কারণে লাইসেন্স পেতে হয়রানির শিকার হচ্ছে ব্যবসায়ীরা।


এ ক্যটাগরির আরো খবর..