× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

রাস্তা দখল করে সভা-সমাবেশ আর নয়

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বললেন, শেখ হাসিনার নির্দেশ, দেশের কোথাও আর রাস্তা দখল করে সভা-সমাবেশ করা যাবে না বলে মন্তব্য করেছেন।

আজ শুক্রবার রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল।

ওবায়দুল বলেন, আগামীতে র‍্যালি, মিছিলের মতো কর্মসূচি ছুটির দিনে করা যায় কি না, তা-ও ভাবছে আওয়ামী লীগ। তিনি বলেন, জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে বিএনপির সাধারণ সমর্থকরা খুশি। তবে কর্মসূচি দিয়ে ঘরে বসে থাকা বিএনপি নেতারা হতাশ। তাঁরা খুশি হতে পারেননি।

ওবায়দুল বলেন, দেশ সংকটে নেই, সংকটে আছে বিএনপি। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সংবিধান হলো সমাধান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..