রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে উত্তাল সালথা

রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে উত্তাল সালথা

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:  ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননা ও তাকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং মুসলমানদের উপর হামলার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে ওঠে ফরিদপুরের সালথা উপজেলা।

উপজেলা হেফাজত ইসলামের আয়োজনে শুক্রবার বিকাল ৩টায় সদর বাজার জামে মসজিদ প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ ও সদর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ মিছিলে হাজার হাজার মানুষের ঢল নামে।

হেফাজত ইসলাম ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা জহুরুল হক এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাহিরদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আকরাম আলী, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা ঝিনাতুল ইসলাম, হাফেজ মোস্তফা কামাল, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা ইমরান হোসাইন, মুফতি মফিজুর রহমান, মাওলানা জিয়াউর রহমান, কাজী কামরুল ইসলাম প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননা ও তাকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় ফ্রান্সের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে। ফ্রান্স সহ ইহুদী নাছারাদের সকল পণ্য বর্জন করতে হবে। এছাড়াও জাতীয় সংসদে রাসুল (সাঃ) এর অবমাননাকারীর সর্বচ্চ শাস্তির আইন পাশ করার আহব্বান জানান। পাশাপাশি ফ্রান্সের এই জগণ্য আচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘ, ওআইসিসহ বিশ্ব সংস্থাগুলোর প্রতি উদাত্ত আহব্বার জানান বক্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।