মেহেরপুরে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা জয়ী

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মেহেরপুর সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা জয় লাভ করেছে।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা ৩১ রানে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা ২৭ ওভার ২ বলে ১১৮ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে কানন ৩১ রান করে।

আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে আদিল ৪টি উইকেট লাভ করে । জবাবে থেলতে নেমে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ২৬ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে এখলাস ২১ রান করে। দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার পক্ষে বিজন ও ইমন ৪টি করে উইকেট লাভ করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।