× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

পিঁ আই ডি

রাষ্ট্র, সমাজ ও মানুষকে পথ দেখায় গণমাধ্যম -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
পথ দেখায় গণমাধ্যম

বাংলাদেশ উন্নয়নশীল দেশে মুক্ত গণমাধ্যমের উদাহরণ এবং গণমাধ্যম যেহেতু রাষ্ট্র, সমাজ ও মানুষকে পথ দেখায়, তাই একে দায়িত্বশীল হতে হয়।  ‘ডেইলি পিপল’স লাইফ’ পত্রিকা দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশাপ্রকাশ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

আজ রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে পত্রিকার উদ্বোধন অনুষ্ঠানে প্রশংসা করে তিনি একথা বলেন।

তিনি বলেন, সমালোচনা থাকবে কিন্তু দেশ, মানুষ ও সরকারের অর্জনের প্রশংসাও থাকতে হবে। তাহলেই আমরা দেশকে স্বপ্নের সোনার বাংলায় রূপ দিতে পারবো। গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতার ওপর গুরুত্ব আরোপ করেন।

পত্রিকার উদ্বোধন উপলক্ষ্যে এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তথ্যমন্ত্রী হাছান মাহ্‌মুদ, মন্ত্রীর সহধর্মিণী নুরান ফাতেমা পত্রিকাসংশ্লিষ্ট ও অভ্যাগতদের নিয়ে কেক কাটেন।

নেক্সট পাবলিকেশনস লিমিটেডের কনসার্ন হিসেবে প্রকাশিত দি ডেইলি পিপলস লাইফ পত্রিকার প্রকাশক নাফিসা জুমাইনা মাহমুদ। পত্রিকার সম্পাদক আজিজুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে  সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, রাজনীতিবিদ শমসের মবিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপপ্রচার সম্পাদক আব্দুল আউয়াল শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, পিপল’স লাইফ পত্রিকার সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান হাসান রহমান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।


এ ক্যটাগরির আরো খবর..