× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

পিআইডি

রাষ্ট্রের সর্বময় ক্ষমতার মালিক জনগণ -সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
রাষ্ট্রের সর্বময় ক্ষমতার মালিক জনগণ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান বলেছেন, রাষ্ট্রের সর্বময় ক্ষমতার মালিক জনগণ। এই ক্ষমতার পরিপূর্ণ প্রয়োগ ঘটে নির্বাচনের মাধ্যমে। গত দেড় দশক মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আসন্ন নির্বাচন গতানুগতিক নির্বাচন হবে না।

শুক্রবার (৯ই জানুয়ারি) সকালে দিনাজপুরের বড়োমাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে ভোটের গাড়ির মাধ্যমে ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দিনাজপুর জেলা তথ্য অফিসের সহযোগিতায় জেলা প্রশাসন এই প্রচার কর্মসূচির আয়োজন করে।

উপদেষ্টা আরো বলেন, এবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগ্য প্রতিনিধি বেছে নেওয়ার পাশাপাশি ক্ষমতার ভারসাম্য চাইলে সংস্কার পক্ষে গণভোটে অংশগ্রহণ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই গণভোট আমাদের সেই সুযোগ তৈরি করেছে। ভোটের গাড়ি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জনগণকে সচেতন ও ভোট প্রদানে উদ্বুদ্ধকরণে ভোটের গাড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেন, আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি  ঐতিহাসিক নির্বাচন। স্বাধীনতার  ৫৪ বছরে  জনরায়ের এমন পরিবেশ কখনো আসেনি। জনগণ ক্ষমতার মূল উৎস হলেও  এ পর্যন্ত কখনো জনগণ ক্ষমতার উৎস হয়ে উঠতে পারেনি।

ভোটের গাড়ি প্রসঙ্গে মহাপরিচালক বলেন, গণভোটের মাধ্যমে এদেশের মানুষ কী চায় তা ছড়িয়ে দিতে এবং জনগণকে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধকরণই ভোটের গাড়ির মূল লক্ষ্য। এলক্ষ্যে তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় একসাথে কাজ করছে। গণভোটে স্বাধীনভাবে  মতামত দিয়ে মানুষ বুঝিয়ে দিবে রাষ্ট্রের প্রকৃত মালিকানা  কার হাতে।  তিনি সকলকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মোঃ রেজানুর রহমান, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান ও দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা। এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..