× Banner
সর্বশেষ
আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান গুলোকে অধুনিকায়নে নানা পরিকল্পনা হাতে নিয়েছে -শিল্পমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Minester-4.jpg

ছাতক প্রতিনিধিঃ সিমেন্ট কারখানার সিসিএফ অডিটোরিয়ামে কর্মকর্তা-কর্মচারীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমাউন বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা সরকার দেশ পরিচালনা করছেন। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারনেই সারা বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল।

মন্ত্রী বলেন, সারা বিশ্বে করোনা কালীন দুঃসময়ে বাংলাদেশের মানুষ ভালো আছে। আওয়ামীলীগ সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। তিনি বলেন, সরকার এদেশের রোগ্ন রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান গুলোকে অধুনিকায়নের জন্য নানা পরিকল্পনা হাতে নিয়েছে। সরকারের উন্নয়ন মূলক কার্যক্রম দেখে এখন বিরোধীদল নানা সমালোচনায় ব্যস্থ। তারা দেশের উন্নয়ন চোখে দেখে না। ছাতক সিমেন্ট কারখানার আধুনিকায়নের বিষয়ে বলেন, এটি আধুানিকায়ন হলে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিনত হবে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় ছাতকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাষ্টিজ কর্পোরেশন সকল (বিসিআইসি)’র নিয়ন্ত্রনাধীন রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কোম্পানীতে ৮শ৯০ কোটি টাকা ব্যয়ে ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেস প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কারখানার সিসিএফ অডিটোরিয়ামে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। বর্তমান সরকার শিল্প-কারখানার উন্নয়নে কাজ করছে। দেশে এখন বিদেশী বিনিয়োগ বাড়ছে। করোনাকালীন কালীন সময়েও দেশের মানুষের কল্যাণে নানা কর্মসূচী হাতে নিয়েছে সরকার। কারখানার শ্রমিক নেতাদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এখানকার শ্রমিকদের নিয়মিত ডিউটি করে কারখানার উন্নতিতে অধিক মনযোগ দিতে হবে।

কারখানার কোন ক্ষতি হবে, এমন কোন রাজনীতি না করার জন্য শ্রমিকদের নির্দেশনা দিয়েছেন। ছাতক সিমেন্ট কোম্পানীর নতুন প্রকল্প কাজে কোন প্রকার অনিয়ম-দূর্নীতি বরদাস্ত করা হবে না বলে হুসিয়ারী দেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে এমপি মুহিবুর রহমান মানিক বলেন, শিল্প নগরী ছাতক বিট্রিশ আমল থেকেই চুনাপাথর ব্যবসার জন্য প্রসিদ্ধ থাকায় এখানে সিমেন্ট কারখানা স্থাপিত হয়। এই সিমেন্ট কারখানাকে বিক্রি করতে বিভিন্ন সময়ে নানা ষড়যন্ত্র হয়েছে। ছাতকের আরেকটি প্রতিষ্ঠান সিলেট পাল্প এন্ড পেপার মিলস্ বিএনপি সরকারের আমলে পানির দামে বিক্রি করা হয়েছে।

বিসিআইসি’র চেয়ারম্যান এহছানে এলাহি’র সভাপতিত্বে এবং সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমএ রশীদ আহমদ ও আ’লীগ নেতা আফতাব উদ্দিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম), বিসিআইসি পরিচালক লুৎফুর রহমান, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান ইদ্রিছ আলী (বীর প্রতীক), ছাতক সিমেন্ট কোম্পানী ব্যবস্থাপনা পরিচালক ও পিডি এএফএম আব্দুল বারী, আ’লীগ নেতা সৈয়দ আহমদ, সিবিএ সেক্রেটারী আবদুল কদ্দুছ। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, ছাতক সিমেন্ট কোম্পানী সিবিএ সভাপতি হাবিবুর রহমান কাজল।

বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায় প্রমূখ। এরআগে বিকেলে ৪টায় ছাতক সিমেন্ট কারখানার আধুনিকায়ন প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী। সভায় শিল্পমন্ত্রী-প্রতিমন্ত্রীসহ অতিথিবৃন্দকে ফুলেরতোড়া ও ক্রেষ্ট প্রদান করা হয়। সভাশেষে দোয়া পরিচালনা করেন আ’লীগ নেতা আফজাল হোসেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, এসপি ছাতক সার্কেল বিল্লাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগমসহ প্রমূখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..