× Banner
সর্বশেষ
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

 রাষ্ট্রপতি তিনটি বিলে সম্মতি দিয়েছেন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ

জাতীয় সংসদের চলতি অষ্টম অধিবেশনে জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাজেট সম্পর্কিত তিনটি বিলে সম্মতি দিয়েছেন।

আজ মঙ্গলবার (৩০ জুন) একাদশ জাতীয় সংসদে এ তিনটি বিলে রাষ্ট্রপতি সম্মতি প্রদান করেন।

বিলগুলো হচ্ছে— নির্দিষ্টকরণ (সম্পূরক )বিল-২০২০, অর্থবিল-২০২০ এবং নির্দিষ্টকরণ বিল-২০২০। বিল তিনটির মধ্যে নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল গত ১৫ জুন, অর্থবিল ২৯ জুন এবং মঙ্গলবার নির্দিষ্টকরণ বিল-২০২০ জাতীয় সংসদে পাস হয়।

এই তিনটি বিলে রাষ্ট্রপতির সম্মতি প্রদানের মধ্য দিয়ে ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেট আইনগত ভিত্তি পেলো। বুধবার (১ জুলাই) থেকে নতুন অর্থবছরের এই বাজেট কার্যকর হবে।


এ ক্যটাগরির আরো খবর..