× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বঙ্গবন্ধুর প্রতি

admin
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ শ্রদ্ধা জানান তারা।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সশস্ত্র বাহিনীর একটা চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সূর। এরপর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সকাল ৬টা ৪৫ মিনিটে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক জানানোর পর আওয়ামী, এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।


এ ক্যটাগরির আরো খবর..