বিশেষ প্রতিনিধিঃ রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে এ বৈঠক হয়।
বৈঠকে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন কর্মকাণ্ডসহ যাবতীয় কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
বৈঠকের পর রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।
জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক কিশোরগঞ্জ জেলার মিঠামইনে প্রস্তাবিত সেনানিবাসসহ বিভিন্ন পরিকল্পনা সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানান।
সেনাবাহিনী প্রধান বলেন, সেনানিবাস স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের কাজ এরই মধ্যে শুরু হয়েছে।
আবদুল হামিদ বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি যথাসময়ে উন্নয়ন কার্যক্রমগুলো শেষ করতে সেনাপ্রধানকে নির্দেশ দেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।




