প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোটভাই ও তার সহকারী একান্ত সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত পৌনে ১টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মুক্তিযোদ্ধা আবদুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক। তিনি পরিবার-পরিজন নিয়ে ঢাকায় বসবাস করছিলেন।
করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করান তিনি। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। গত ৫ জুলাই তাকে ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নেয়া হয়।
আবদুল হাইয়ের ছেলে ব্যবসায়ী সাইফ মো. ফারাবিও কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনি সুস্থ হয়ে উঠেছেন।




