× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

পিআইডি

রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের নিকট আজ বঙ্গভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) এর চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর  নেতৃত্বে একটি প্রতিনিধিদল কমিশনের ৪৮তম বার্ষিক প্রতিবেদন ২০২১ পেশ  করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান সাক্ষাৎকালে ইউজিসি চেয়ারম্যান কমিশনের সার্বিক কর্মকাণ্ড এবং প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এসময় শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে-watch dog হিসেবে কাজ করার নির্দেশ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, বিশ্বব‍্যাপী তথ‍্যপ্রযুক্তির প্রসার ও ৪র্থ শিল্পবিপ্লবের এই যুগে শিক্ষার্থীদের গতানুগতিক শিক্ষার পরিবর্তে চাহিদাভিত্তিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি বলেন, এ লক্ষ্যে গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অধিকতর মনোযোগী হওয়া জরুরি। গবেষণার গুণগত মান নিশ্চিতে তিনি ইউজিসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ‍্যোগী হওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রপতি আরো বলেন, সরকারি-বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ে আর্থিক ও নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..