× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

নিউজ ডেস্ক

রাশিয়া মানছে না পাঁচ ঘণ্টার সাময়িক যুদ্ধ বিরতি

admin
হালনাগাদ: শনিবার, ৫ মার্চ, ২০২২
রাশিয়া মানছে না পাঁচ ঘণ্টার সাময়িক যুদ্ধ বিরতি

ইউক্রেনে রাশিয়া হামলার দশম দিনে আটকেপড়া জনগণের কথা ভেবে সাড়ে পাঁচ ঘণ্টার জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া।

ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহরের বাসিন্দাদের যুদ্ধ এলাকা ছাড়ার সুযোগ দিতে এ ঘোষণা দেওয়া হয়। তবে এই অস্থায়ী যুদ্ধবিরতির সমঝোতা পুরোপুরি মানা হচ্ছে না বলে অভিযোগ করেছে মারিওপোলের নগর কাউন্সিল।

এদিকে মারিওপোল শহরে এখনও গোলাবর্ষণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নগরীর ডেপুটি মেয়র সেরহি ওরলভ। রুশরা আমাদের ওপর বোমা ফেলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে।

মারিওপোলে যুদ্ধবিরতি হচ্ছে না এবং মানবিক করিডোর বরাবরও যুদ্ধবিরতি মানা হচ্ছে না। আমাদের বেসামরিকরা বের হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে কিন্তু গোলাবর্ষণের কারণে তারা যেতে পারছে না।’

গত কয়েক দিন ধরে রাশিয়ার সেনারা ইউক্রেইনের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র মারিওপোল অবরোধ করে রেখেছে। শহরটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় পুরো শহরের ঘর উষ্ণ রাখার ব্যবস্থা, পানি সরবরাহ ও যোগাযোগ বন্ধ হয়ে আছে। পেট্রল পাম্পগুলোতে কোনো জ্বালানি নেই।


এ ক্যটাগরির আরো খবর..