ইউক্রেনে অভিযানের জেরে রাশিয়া থেকে ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করেছে বিশ্বের সবচেয়ে বড় কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান কোকা-কোলা এবং পেপসি। তারা রাশিয়ায় বিক্রয় বন্ধ করে দিয়েছে। আলাদা বিবৃতিতে দুই প্রতিষ্ঠানই বিষয়টি নিশ্চিত করেছে।
ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে ভোক্তাদের চাপের মুখে ছিল প্রতিষ্ঠানগুলো। এরই অংশ হিসেবে বিশ্বের অনেক প্রতিষ্ঠানের মতো একই পথে হাটলো কোকা-কোলা ও পেপসি।
প্রথমে পেপসিকো প্রতিষ্ঠানের এমন ঘোষণার পরপরই রাশিয়া থেকে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় কোকা-কোলা প্রতিষ্ঠানটি। ২০২১ সালে কোকা-কোলা প্রতিষ্ঠানের মোট আয়ের এক থেকে দুই শতাংশ অবদান রেখেছে রাশিয়া এবং ইউক্রেন।





