× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

রাশিয়ার ব্যাংক থেকে ৬০ লাখ ডলার হাতিয়ে নিলো হ্যাকার

admin
হালনাগাদ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮

নিউজ ডেস্কঃ  বিশ্বব্যাপী ব্যাংকগুলোর লেনদেন সেবাদাতা মেসেজিং অ্যাপ সুইফটে সাইবার হামলা চালিয়ে রাশিয়ার ব্যাংক থেকে ৬০ লাখ ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।

২০১৭ সালে এ অর্থ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল শুক্রবার কেন্দ্রীয় ব্যাংক বলছে, অর্থ লোপাটে সুইফট কোড ব্যবহার করে হ্যাকাররা। রাশিয়ার ব্যাংকিং ব্যবস্থায় ডিজিটাল চুরি নিয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে হ্যাকিংয়ের এ কথা জানানো হয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকটি।

সুইফটের মুখপাত্র নাতাশা ডি তেরান এ ব্যাপারে বলেন, ‘প্রতারণার কোনো ঘটনা ঘটলে আমরা যথাসম্ভব গ্রাহককে সহায়তা করি। কীভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা- সে ব্যাপারে উদ্যোগ নিই।’ সুইফটের বার্তা আদান-প্রদান সংকেত ব্যবহার করেই বিশ্বজুড়ে প্রতিদিন কোটি কোটি ডলারের লেনদেন হয়। প্রতিষ্ঠানটির দাবি, তাদের নিজেদের কম্পিউটার ব্যবস্থা কখনও হ্যাক হয়নি।

এর আগে ২০১৬ সালে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা চুরি করে ৮ কোটি ১০ লাখ ডলার। যার কিছু উদ্ধার করতে পেরেছে বাংলাদেশ ব্যাংক।

এ ঘটনার যে ব্যাংকের মাধ্যমে সর্বশেষ লেনদেন হয়েছিল ফিলিপাইনের সেই রিজাল ব্যাংকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..