রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চাই না -জো বাইডেন

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চাই না -জো বাইডেন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের তৃতীয় সপ্তাহ চলছে। রাশিয়ার বিরুদ্ধে লড়ার ফল হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইউক্রেনে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চাই না। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে না ওয়াশিংটন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ফিলাডেলফিয়ায় হাউস ডেমোক্রেটিক ককাস ইস্যু সম্মেলনে বাইডেন এসব কথা বলেছেন। শনিবার (১২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

অবশ্য বাইডেন জানান, ন্যাটো সামরিক জোটের সীমারেখার প্রতিটি ইঞ্চি রক্ষায় যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, রুশ বাহিনীকে মোকাবিলা করতে কিয়েভ যেন সামরিক অস্ত্র পায়, সেই বিষয়টি নিশ্চিত করা হবে। ইউক্রেনের নাগরিকদের প্রাণ বাঁচাতে খাবার ও অর্থ সাহায্য পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে (শুক্রবার) ঘণ্টাখানেক কথা বলেছি। তার সঙ্গে আমার প্রায় প্রতিদিনই কথা হচ্ছে। আর জাতিসংঘ জানিয়েছে ইউক্রেন থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া শরণার্থীর সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।