রাশিয়ার বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের ভিন্নিতসিয়া বিমানবন্দর

রাশিয়ার বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের ভিন্নিতসিয়া বিমানবন্দর

রাশিয়ার বিমান হামলায় রোববার ইউক্রেনের ভিন্নিতসিয়া বিমানবন্দর ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ভিন্নিতসিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার কথা আমাকে জানানো হয়েছে। সেখানে আটটি রকেট আঘাত হেনেছে বিমানবন্দরটি পুরোপুরি গুঁড়িয়ে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রুশ বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। জেলেনস্কির দাবি রুশ বাহিনী কৃষ্ণ সাগর তীরবর্তী ঐতিহাসিক বন্দরনগরী ওডেসায় বোমা ফেলার পরিকল্পনা করেছে।

রাশিয়ানরা সবসময় ওডেসায় এসেছে। তারা সবসময় ওডেসার সুবিধা নিয়েছে। আর এখন? ওডেসার বিরুদ্ধে বোমা? ওডেসার বিরুদ্ধে কামান? ওডেসার বিরুদ্ধে মিসাইল? এটা হবে যুদ্ধাপরাধের শামিল। ঐতিহাসিক অপরাধের শামিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।