ইউক্রেনের সঙ্গে তৃতীয় দফায় আলোচনা বসবে রাশিয়া

ইউক্রেনের সঙ্গে তৃতীয় দফায় আলোচনা বসবে রাশিয়া

রোববার ইউক্রেনের সঙ্গে তৃতীয় দফায় আলোচনা বসবে রাশিয়া। শুক্রবার জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ তথ্য জানিয়েছেন বলে জার্মানির চ্যান্সেলরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দ্বিতীয় দফার বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়। যদিও ইউক্রেনের বেসামরিক লোকজনের জন্য মানবিকতার নিরিখে যুদ্ধবিহীন এলাকার বিষয়ে ঐকমত্যের কথা বলা হয়েছিল।

অন্যদিকে, ইউক্রেন সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা মিখাইলো পোদোলিয়াক টুইটে বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, আলোচনায় ইউক্রেন যে ফলাফল আশা করছে, তা অর্জিত হয়নি। মানবিক বিবেচনায় যুদ্ধবিহীন এলাকা নির্ধারণই এখন একমাত্র সমাধান।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।