× Banner
সর্বশেষ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ – প্রধানমন্ত্রী বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

নিউজ ডেস্ক

রাশিফল দেখে সামনের আসন্ন বিপদ থেকে রক্ষা পেতে পারেন

Dutta
হালনাগাদ: সোমবার, ১ নভেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Monday-Horoscope.jpg
Monday Horoscope

দিনের শুরুতেই আজকের রাশিফল দেখে সামনের আসন্ন বিপদ থেকে রক্ষা পেতে পারেন। রাশিফলে থাকা ১২ টা রাশির মধ্যে আপনার নিজের রাশি মিলিয়ে দেখে নিন কি রয়েছে আপনার ভাগ্যে। তারপর সেইমতন কাটান গোটা দিন।

মেষঃ অন্যদের আকর্ষণ কেড়ে নিতে পারবেন। যাই হয়ে যাক না কেন, মনকে সুস্থ রাখুন। জীবনের সমস্যা সমাধানের পথ খুঁজুন। আজকের দিনে আর্থিক দিক থেকে সবল থাকবে এই রাশির ব্যক্তিরা।

বৃষভঃ ভালোবাসার মানুষদের থেকে উপহার পাওয়ার এবং তাদেরকে উপহার দেওয়ার দিন। কাজের ফাঁকে কিছুটা আরাম করতে পারবেন। ভ্রমণের সময় জিনিসপত্রের যত্ন নিন। ঘরের জিনিস কিনতে গিয়ে কিছুটা অর্থ ব্যয় হবে আজ।

মিথুনঃ কর্মক্ষেত্রে বস আপনার কাজের প্রশংসা করবেন। পরিবারের চাহিদা মত কাজ করুন। পরিবারের সকলের সঙ্গে ভালো সময় কাটান। দীর্ঘ দিনের আর্থিক সংকট থেকে মুক্তি পেয়ে, অনেক অর্থের অধিকারী হবেন।

কর্কটঃ ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করে বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারেন। আর্থিক সমস্যার কারণে মানসিক উত্তেজনা তৈরি হবে। আপনার কাজে বন্ধুরা এগিয়ে আসবে। নিকট আত্মীয়র থেকে ব্যবসার উন্নতি সম্পর্কে জ্ঞান নিতে পারেন।

সিংহঃ কর্মক্ষেত্রে পুরনো দিনের কাজের খেসারত দিতে হতে পারে। কোন কাছের মানুষের থেকে সুখবর পেতে পারেন। ব্যবসায়ে লাভবান হতে পারেন আজকে। বিদেশের আত্মীয়ের থেকে অনেক উপহার পাওয়ার দিন আজ।

কন্যাঃ দিনের শুরুতে যোগ ব্যায়াম করতে পারেন। বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। উত্তেজনা থেকে পরিত্রাণ পেয়ে মানসিক ভাবে শান্তিতে থাকুন। আলোচনার মধ্যে পুরনো কথা উঠে আসায় সমস্যা হতে পারে। বেশি অর্থ ব্যয় না করে সঞ্চয়ে মন দিন।

তুলাঃ সামাজিক জমায়েতে আপনি কেন্দ্রবিন্দু হবেন। কাজের ফাঁকে বিশ্রাম না নিলে, ক্লান্ত হতে পারেন। ফাঁকা সময়ে টিভিতে সিনেমা সিরিয়াল দেখতে পারেন। আর্থিক বিনিয়োগের সময় হটকারিতা করে কোন সিদ্ধান্ত নেবেন না।

বৃশ্চিকঃ দূররে আত্মীয় সুসংবাদ নিয়ে আসবে। গাছের ছায়ায় বসে শান্তি পেতে পারেন আজকে। আজকের দিনে শ্বশুরবাড়ির দিক থেকে কিছুটা আর্থিক সাহায্য পেতে পারেন।

ধনুঃ ঘর গোছনোর পরিকল্পনা করলেও, সময় পাবেন না। আজকের দিনে জমি বা সম্পত্তিতে বিনিয়োগে লাভবান হবেন। সন্ধ্যের সময় বিশেষ কিছু প্ল্যান করতে পারেন। দূরের আত্মীয়রা আজকের দিনে যোগাযোগ করতে পারেন।

মকরঃ ফটোগ্রাফিক বিভাগে ভালো দক্ষতা থাকবে এই রাশির ব্যক্তিদের। আর্থিক দিক থেকে বিশেষ লাভবান হবেন আজকে। পরিবারের লোকেরা তাঁদের সমস্যার কথা ভাগ করে নিলেও, আপনি নিজের কাজেই ব্যস্ত থাকবেন। পূর্বে ঋণ দেওয়া অর্থ আজকের দিন ফেরত পাবেন।

কুম্ভঃ বন্ধুর থেকে আজকের দিনে অনেক প্রশংসা পাবেন। খাবার খাওয়ার সময় নিজের দিকে যত্ন নিন। বেশি শক্তিক্ষয় না করে, আজকের দিনে সঠিক রাস্তা বেছে নিন। মাইগ্রেনের রোগীরা বেশি মানসিক চাপ দেবেন না নিজের উপর।

মীনঃ পরিবারের ছোট কাউকে নিয়ে পার্কে যেতে পারেন। খেলাধূলার মধ্যে নিজেকে নিযুক্ত রাখুন। বাচ্চাদের কাজের কারণে গর্বিত হবেন। বন্ধুদের সঙ্গে পার্টিতে অনেক অর্থ ব্যয় করেও, আর্থিক দিক থেকে সবল হবেন।


এ ক্যটাগরির আরো খবর..