× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে অতি উদ্বেগ কাম্য নয়

admin
হালনাগাদ: শনিবার, ১১ মার্চ, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে কেউ কেউ পরিবেশের ক্ষতির আশঙ্কা করলেও ঝুঁকি নিরসনে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে সুন্দরবনের ক্ষতি হবে না, তাই এ নিয়ে অতি উদ্বেগ কাম্য নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ।

আজ শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে পরিবেশ সুরক্ষা বিষয়ক ছায়া সংসদে ড. হাছান মাহমুদ এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ড. হাছান মাহমুদ বলেন, প্রতিটি উন্নয়ন উদ্যোগেরই কিছু নেতিবাচক প্রভাব থাকে, তাই বলে উন্নয়ন থামিয়ে রাখা যায় না। সরকার সব সময়ই দেশের মঙ্গল চায়। দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আর এই অগ্রগতি ধরে রাখতে হলে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে হবে।

সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, উত্তর আমেরিকা, জার্মানি ও এশিয়ার বিভিন্ন দেশে বনাঞ্চলের পাশে বিদ্যুৎকেন্দ্র রয়েছে। সেখানে জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হচ্ছে না। রামপাল বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে আল্ট্রাসুপার ক্রিটিক্যাল পদ্ধতি ব্যবহারের পাশাপাশি গরম পানি রিসাইক্লিং ব্যবস্থার কারণে পরিবেশ বিপর্যয়ের কোনো ঝুঁকি নেই।

পরিবেশ ও বন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেন, বৈশ্বিক রীতি অনুযায়ী ১০ কিলোমিটার দূরত্বে এ ধরনের প্রকল্প করা যেতে পারে। আর রামপালের দূরত্ব ১৪ কিলোমিটার। ওয়ার্ল্ড হেরিটেজ থেকে ৬৯ কিলোমিটার দূরে। তা ছাড়া কয়লাবাহী জাহাজগুলো কাভার্ড জাহাজ হবে, তাই এতে বাতাস দূষিত হবে না। ফ্লাই অ্যাশগুলো কোনো ক্ষতি করবে না। এরপরও পরিবেশবিদসহ কারো যদি এ নিয়ে সংশয় থাকে, তাদের রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের আহ্বান জানান ড. হাছান মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘সুন্দরবন শুধু আমাদের ঐতিহ্যই নয়, এটি বিশ্ব ঐতিহ্যও বটে। তাই এর সুরক্ষা আমাদের দায়িত্ব। অন্যদিকে, বিদ্যুৎ উৎপাদনও দেশের উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। এ কারণেই পরিবেশ সুরক্ষা ও বিদ্যুৎ উৎপাদন-দুটো বিষয় নিয়েই আমাদের সমানভাবে ভাবতে হবে।’

হাসান আহমেদ চৌধুরী আরো বলেন, ‘সুন্দরবনের ক্ষতি যেমন আমরা চাই না, তেমনি দেশের উন্নয়নের চালিকাশক্তি বিদ্যুতের ঘাটতিও আমরা চাই না।’ তিনি টেকসই উন্নয়নের স্বার্থে সরকারকে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে আরো সূক্ষ্ম ও নিরপেক্ষ বিশ্লেষণ করে সিদ্ধান্তে আসার আহ্বান জানান। প্রয়োজনে জনমত যাচাইয়ের জন্য সংবিধান সংশোধন করে গণভোটেরও অভিমত দেন তিনি।

প্রতিযোগিতায় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশকে পরাজিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়। পরে অংশগ্রহণকারী দলকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে বিচারক ছিলেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস, রোকেয়া পারভিন জুঁই ও ড. এস এম মোর্শেদ। অনুষ্ঠানে ন্যাশনাল ডিবেট ফেডারেশনের মহাসচিব মোস্তাফিজুর রহমান খানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..