পাইকগাছায় রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ইমদাদুল হক, (পাইকগাছা) খুলনাঃ স্বামী বিবেকানন্দের ১৫৮তম শুভ জন্ম জয়ন্তী উপলক্ষে পাইকগাছা পৌরসভার শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ সকালে শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম চত্ত্বরে সেবাশ্রমের সভাপতি মনোহর চন্দ্র সানার সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ধর্মানন্দজী মহারাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেবাশ্রমের উপদেষ্টা ও সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরন মন্ডল, মুক্তিযোদ্ধা রনজিত কুমার সরকার, আমিরপুর মা সারদা আশ্রমের অধ্যক্ষ শ্রাবন্তী ব্রহ্মচারিনী, প্রধান শিক্ষক শশংক শেখর বাছাড়।

অবঃ অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সালনায় বক্তব্য রাখেন পংকজ রায়, উৎপল বাইন, পানন সানা, বিমল সরকার, নন্দলাল ঘোষ, সুনীল মন্ডল, সেবাশ্রমের সাধারন সম্পাদক জগন্নাথ সানা, হেমেন্দ্র নাথ গাইন, সঞ্জিব রায়, অরবিন্দু সানা ও বৃন্দাবন দত্ত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।