× Banner
সর্বশেষ
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন বিমানের ৩৪ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ ‘শিং তং ৭৯৯’ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী নৈশভোজের সময় গুলির ঘটনার পর ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট একটি ‘বিপজ্জনক পেশা’

ডেস্ক

ভারতের একটি রাফাল যুদ্ধবিমান পাকিস্তানে ভূপাতিত -ফরাসি গোয়েন্দা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
রাফাল যুদ্ধবিমান ভূপাতিত

ভারতের পক্ষ থেকে পাকিস্তানে রাফাল যুদ্ধবিমান হামলায় ইসলামাবাদ প্রথমে দাবি করে তিনটি রাফাল যুদ্ধবিমানসহ মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। কিন্তু ভারতের একটি রাফাল যুদ্ধবিমান পাকিস্তানে ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করছে ফ্রান্সের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা।

ফ্রান্সের গোয়েন্দা কর্মকর্তা জানান, ভারতীয় বিমানবাহিনীর একটি রাফাল যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করেছে। ঘটনা সত্য হলে, এটি হবে প্রথমবারের মতো ফ্রান্সের তৈরি কোনো রাফাল যুদ্ধবিমান সরাসরি যুদ্ধ পরিস্থিতিতে ভূপাতিত হওয়ার ঘটনা।

মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালায় ভারত। দিল্লির এমন পদক্ষেপে জবাব দেওয়া কথা জানায় ইসলামাবাদ। পরে পাকিস্তান দাবি করে, তারা তিনটি রাফাল যুদ্ধবিমানসহ মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

সিএনএনকে ফরাসি ওই কর্মকর্তা জানান, পাকিস্তান রাতের অন্ধকারে একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে কি না, তা খতিয়ে দেখছে ফ্রান্সের কর্তৃপক্ষ।

ভারত-শাসিত কাশ্মীরে ভেঙে পড়া একটি বিমানের ধ্বংসাবশেষের ছবিতে একটি ফরাসি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লেবেল দেখা গেছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, ওই অংশটি রাফাল যুদ্ধবিমানের কি না, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

রাফাল যুদ্ধবিমানের নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন সিএনএনের মন্তব্যের অনুরোধের কোনো জবাব দেয়নি।

রাফাল হলো ১০ টন ওজনের দুই ইঞ্জিনবিশিষ্ট এক আধুনিক যুদ্ধবিমান। এটি আকাশযুদ্ধ ও ভূমিতে হামলার জন্য তৈরি। এই যুদ্ধবিমান ৩০ মিলিমিটার কামান, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, লেজার গাইডেড বোমা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে।

সাম্প্রতিক উত্তেজনার আগে ভারতীয় বিমানবাহিনীর বহরে ছিল ফ্রান্স থেকে কেনা ৩৬টি রাফাল যুদ্ধবিমান। এসব যুদ্ধবিমানের নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন।


এ ক্যটাগরির আরো খবর..