রানীশংকৈল প্রেস ক্লাবে শোক সভা অনূষ্ঠিত

রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল প্রেস ক্লাবে গত ১০ নভেম্বর সাংবাদিক আইয়ুব আলী’র মাতা মালেকা খাতুনের মৃত্যুতে শোক সভা ও দোয়া মহফিল অনূষ্ঠিত হয়।

শোক সভায় প্রেস ক্লাব সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্পাদক রেজাউল করিম, সাবেক সম্পাদক মোঃ বিপ্লব, সেতাউর রহমান , আনোয়ার হোসেন জীবন, সহ-সভাপতি ফারুক আহম্মদ, যুগ্ন সম্পাদক একে আজাদ, আনোয়ার হোসেন আকাশ, জিয়াউর রহমান খুরশিদ আলম শাওন। দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ আইয়ুব আলী।

উল্লেখ্য সাংবাদিক আইয়ুব আলীর মাতা মালেকা খাতুন গত ৪ নভেম্বর বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরন করেন। পর দিন রবিবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এসময় তিনি ৫ পুত্র ২ কন্যা সন্তান সহ অসংখ্য বন্ধু, বান্ধবী ও গুনগ্রাহী রেখে গেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।