নন্দীগ্রামে কোভিড -১৯ সনাক্ত করতে এ পর্যন্ত ১১ জনের নমুনা সংগ্রহ

নন্দীগ্রামে কোভিড -১৯ সনাক্ত করতে এ পর্যন্ত ১১ জনের নমুনা সংগ্রহ
অসীম মোহন্ত,নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি। বগুড়ার নন্দীগ্রামে কোভিড-১৯ সনাক্ত ও সংক্রমন ঠেকাতে এ পর্যন্ত ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মহামারী করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে সারা দেশব্যাপী গ্রহন করা হয়েছে বিভিন্ন পদক্ষেপ।
জেলায় জেলায় ঘোষণা করা হয়েছে লক ডাউন।  সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ানো হয়েছে  সচেতনতা। হাট-বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে হাট-বাজার বসানো হয়েছে খোলা মাঠে। ভির এড়াতে হাট বাজারে নেওয়া  হয়েছে বাড়তি সতর্কতা। তার তরপরেও বাংলাদেশে  সংক্রমনের হার বেড়েই চলেছে।
সংক্রামন ঠেকাতে বেশি বেশি পরীক্ষার নির্দেশনা দিয়েছেন, প্রধানমন্ত্রি ও স্বাস্থ্যমন্ত্রি। এরই ধারাবাহিকতা বজায় রাখতে ও নন্দীগ্রাম উপজেলা করোনা মুক্ত রাখতে সংগ্রহ করা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তির নমুনা।
আজ (২১ এপ্রিল)  দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন মন্ডল জানান, করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রামন ঠেকাতে নন্দীগ্রাম উপজেলাতে জ্বর-সর্দি আক্রান্ত ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্য ৪ জনের পরীক্ষার ফলাফল হাতে এসেছে এরা সবাই করোনা নেগেটিভ। বাঁকি ৭ জনের নমুনার ফলাফল এখনো হাতে আসে নি।  আসলে জানা যাবে তারা আক্রান্ত কিনা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।