রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল মুক্তিযোদ্ধা কম্প্রেক্্র ভবনে গত ৯ নভেম্বর বিকালে সেবা ক্লিনিক এন্ড নাসিং হোম ক্লিনিক’র উদ্বোধন করা হয়।
উদ্বোধনী সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ছাত্রলীগ নেতা তারেক রহমানের সঞ্চালনায় আর ও বক্তব্য রাখেন পৌর মেয়র আলমগীর সরকার, ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, মুক্তিযোদ্ধা ইসাহাক আলী প্রমুখ।


