× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

রানীশংকৈল ডক্টরস ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে ভুল রিপোট প্রদানের অভিযোগ

admin
হালনাগাদ: রবিবার, ২৮ মে, ২০১৭

রানীশংকৈল প্রতিনিধিঃ- ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলার প্রাণ কেন্দ্র শিবদিঘী মুক্তিযোদ্বা কমপ্লেক্স এ অবস্থিত ডক্টরস ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে একজন রোগীকে ভুল রিপোট প্রদান করায় স্বজনদের ক্ষোভ ও ক্লিনিকে স্বজনদের সাথে কৃর্তপক্ষের হট্রগোলের খবর পাওয়া গেছে।

জানা যায়,হরিপুর উপজেলার ধীরগঞ্জ এলাকার নার্গিস বেগমের পেটে পীড়া জনিত রোগের কারনে ডাক্তার সহিদুল ইসলাম  রক্ত পরীক্ষাসহ আলট্রাসনোগ্রাম করার পরামর্শ দেন সে-সুবাদে নার্গিসের আত্বীয় রাজু তাকে শিবদিঘী মুক্তিযোদ্বা কমপ্লেক্স অবস্থিত ঐ ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে যান গত ২৪ মে। ডায়াগনষ্টিক সেন্টার থেকে পরীক্ষা নিরীক্ষা করে পরীক্ষক ডাঃ হাবীব হাসান স্বাক্ষর সংবলিত রিপোটের কাগজ রোগীদের নিকট প্রদান করেন ডায়াগনষ্টিক কৃর্তপক্ষ। সেই পরীক্ষা করা কাগজ অনুযায়ী রোগীর পেটে পাথর রয়েছে বলে জানান ডক্টরস কৃর্তপক্ষ ও পরীক্ষা করতে দেওয়া ডাক্তার। পরবর্তীতে রাজুর এই রিপোট বিষয়ে সন্দেহ হলে তিনি দিনাজপুর সদরে ডাঃ শীলাদত্ত-শীল এর নিকট পরীক্ষা করেন । সেই পরীক্ষা করা রিপোটে দেখা যায় রোগী আলসার রোগে আক্রান্ত হয়েছেন কোন পাথর নেই তার পেটে। এ নিয়ে ২৭ মে রোগীদের স্বজনদের সাথে ডায়াগনষ্টিক কৃর্তপক্ষের হট্রগোল হয়েছে।

তবে ঐ ডায়াগনষ্টিক সেন্টারের ম্যানেজার সবুজ এ বিষয়টি অস্বীকার করে বলেন রোগীর স্বজনরা ভুল বুঝেছেন,বিষয়টি সমাধানের জন্য প্রক্রিয়া চলছে। এদিকে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) খন্দকার মোঃ নাহিদ হাসানকে বিষয়টি অবগত করেছেন বলে জানান রোগীর আত্বীয় রাজু। আরো অভিযোগ রয়েছে ঐ ডায়াগনষ্টিক সেন্টারের ভুল রিপোট অনুযায়ী অপারেশন করে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হরিপুর উপজেলার যাদুরানী এলাকার নজরুল ইসলামের স্ত্রী জরিনা বেগম।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা আব্দুল্লাহেল মাফি বলেন, এসব ডায়াগনষ্টিক সেন্টারের কোন অনুমতি নেই। তাহলে আপনাদের ব্যবস্থা কি প্রশ্নে বলেন আগামী জুন মাসের মধ্যেই এসব প্রতিষ্ঠানের বিরুদ্বে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..