× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

মেহেরপুর প্রতিনিধি - মেহের আমজাদ

মেহেরপুরের রাধাকান্তপুরে অবকাঠামো উন্নয়ন পরিদর্শন ও গনসংযোগ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
রাধাকান্তপুরে অবকাঠামো উন্নয়ন পরিদর্শন

মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের অবকাঠামো উন্নয়ন পরিদর্শন ও গনসংযোগ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

গতকাল শুক্রবার বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বাংলাদেশ সরকারের সাফল্য ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা জনগণের কাছে পৌঁছে দিতে তার নির্বাচনী এলাকার রাধাকান্তপুর গ্রাম অবকাঠামো উন্নয়নের জন্য পায়ে হেঁটে রাধাকান্তপুর গ্রাম ঘুরে দেখেন এবং সাধারন জনগনের সাথে কথা বলেন।

এ সময় গ্রামের রাস্তাঘাট, ঘরবাড়িসহ বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন তিনি। গনসংযোগকালে উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজামান,কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, শ্যামপুর ইউনিয়ন পরিষদের

চেয়ারম্যান মতিয়ার রহমান, আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসেম আলী,শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আরিফুল এনাম বকুল, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..