× Banner
সর্বশেষ
পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

রাতে বাকি ব্রাজিল যাচ্ছেন

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জুলাই, ২০১৬

ক্রীড়া প্রতিবেদক: গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমস-২০১৬, ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেরিনো শহরে বসতে যাচ্ছে। অন্যান্যবারের মতো এবারও এই আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ থেকে বিভিন্ন ডিসিপ্লিনে মোট সাতজন ক্রীড়াবিদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ থেকে শুরু করে ২ আগস্ট পর্যন্ত তারা ব্রাজিলে যাবেন। তাদের সঙ্গে আরো ১৭ জন কর্মকর্তা যাবেন দক্ষিণ আমেরিকার দেশটিতে। সব মিলিয়ে মোট ২৪ সদস্যের বাংলাদেশ দল ব্রাজিলে যাবেন।

তাদের ব্রাজিল যাত্রার শুরুটা হচ্ছে শ্যুটার আব্দুল্লাহেল বাকিকে দিয়ে। আজ রাতে তিনি ব্রাজিলের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বেন।

সোমবার ভোরে ব্রাজিল যাবেন অ্যাথলেট মেজবাহ আহমেদ ও শিরীন আক্তার। তাদের সঙ্গে যাবেন সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার। আর ২ আগস্ট গলফার সিদ্দিকুর রহমান ও আর্চার শ্যামলী রায় ব্রাজিলের উদ্দেশ্যে দেশ ছাড়বেন।

এবারই প্রথম বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ক্রীড়াবিদ অলিম্পিকে যাচ্ছেন। তার মধ্যে ইতিহাস গড়ে যাচ্ছেন গলফার সিদ্দিকুর রহমান। প্রথম কোনো বাংলাদেশি অ্যাথলেট হিসেবে তিনি সরাসরি অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছেন। অ্যান্যরা বিশেষ ওয়াইল্ড কার্ড পাওয়ার মধ্য দিয়ে অলিম্পিকের টিকিট পেয়েছেন।

তাদের হাত ধরে কতটুকু কী সাফল্য আসে, সেটা দেখতে মুখিয়ে বাংলাদেশের ক্রীড়ামোদি মানুষেরা।


এ ক্যটাগরির আরো খবর..